২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বিতর্ক থামছেই না। শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারিং এবং ম্যাচ পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে আন্তর্জাতিক গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘Leave, Argentina’ শিরোনামের এই অনলাইন পিটিশনে ইতোমধ্যে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। এতে ফিফা এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
পিটিশনের আয়োজকদের দাবি, যদি কোনো টুর্নামেন্টের ফল আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিযোগিতায় অংশ নেওয়ার অর্থ থাকে না। তাই বিশ্বকাপে সবার জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। শুরুতে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে এই প্রচারণা শুরু হলেও তা অল্প সময়েই ২ কোটিরও বেশি স্বাক্ষর অতিক্রম করেছে। ফলে এটি বিশ্বের সবচেয়ে বড় গণস্বাক্ষর কর্মসূচিগুলোর একটিতে পরিণত হয়েছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় জায়গা করে নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ম্যাচে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের দাবি, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ফাউল করেও শাস্তি এড়িয়েছেন, অন্যদিকে স্পেনের দুটি গোল বাতিল করা হয়েছে। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলার ধরন এবং কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়েও ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
উল্লেখ্য, এসব অভিযোগ, গণস্বাক্ষর ও মতামত সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি ও প্রতিক্রিয়ার অংশ। ফিফা এখন পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়নি।



