• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

আইফোনের নতুন মডেলে যেসব ত্রুটির অভিযোগ তুললেন ব্যবহারকারীরা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১, ২০২৫
in প্রযুক্তি
0
আইফোনের নতুন মডেলে যেসব ত্রুটির অভিযোগ তুললেন ব্যবহারকারীরা

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ গত ১৯ সেপ্টেম্বর জমকালো আয়োজনে বাজারে আসে। তবে উদ্বোধনের পর থেকেই ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যার অভিযোগ তুলতে শুরু করেছেন। ফলে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি শঙ্কাও দেখা দিয়েছে।

অ্যাপল ইন্টেলিজেন্সের সমস্যা
সবচেয়ে বেশি অভিযোগ উঠছে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার নিয়ে। ব্যবহারকারীরা জানিয়েছেন, স্মার্ট সাজেশন ও কনটেক্সচুয়াল ইনফোসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা সঠিকভাবে কাজ করছে না। বারবার নতুন করে সিস্টেম ডাউনলোড করার নির্দেশ আসায় তারা ভোগান্তিতে পড়ছেন। অ্যাপলের নিজস্ব ফোরামেও অভিযোগ জমা পড়েছে—কেউ জেনমোজি ও ইমেজ প্লেগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন না, আবার কেউ বলছেন ফোন চালুর প্রথম দিকে ফিচারটি চালু হলেও পরে আর কাজ করছে না।

অ্যাপলের প্রতিক্রিয়া
অ্যাপল জানিয়েছে, সমস্যাটি তাদের জানা আছে এবং শিগগিরই সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান দেওয়া হবে। এর মধ্যে ভুক্তভোগীদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে—যেমন সেটিংস অ্যাপ রিস্টার্ট করা, সংশ্লিষ্ট অ্যাপগুলো পুনরায় ইনস্টল করা অথবা প্রয়োজনে নতুন করে অ্যাপল আইডিতে সাইন ইন করা।

আঁচড় পড়ার অভিযোগ
শুধু সফটওয়্যার নয়, হার্ডওয়্যার নিয়েও অভিযোগ উঠেছে। ব্যবহারকারীদের দাবি, আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্সে খুব সহজেই আঁচড় পড়ে যাচ্ছে। অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো আসল আঁচড় নয়, বরং ‘ম্যাটেরিয়াল ট্রান্সফার’। তবে জনপ্রিয় ইউটিউবার জেরিরিগএভরিথিং দাবি করেছেন, প্রো মডেলের ক্যামেরা আইল্যান্ডের কোনাগুলোতে সমানভাবে অ্যানোডাইজড কোটিং না দেওয়ায় আঁচড়ের মতো দাগ দেখা দিচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.