• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

অনলাইনে পাওয়া যাচ্ছে তাণ্ডবের টিকিট

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ৬, ২০২৫
in বিনোদন
0
অনলাইনে পাওয়া যাচ্ছে তাণ্ডবের টিকিট

এবারের ঈদুল আজহাতেও প্রেক্ষাগৃহ মাতাতে ফিরছেন শাকিব খান। তার অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’ পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে আরও একটি আকর্ষণীয় উপহার। আগামীকাল (৭ জুন) থেকে স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। ইতোমধ্যে ‘তাণ্ডব’-এর টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ঈদের দিন থেকে তাদের সাতটি শাখায় মোট সাতটি সিনেমার প্রদর্শনী চলবে, যার মধ্যে পাঁচটি বাংলা ছবি। বাংলা সিনেমাগুলোর তালিকায় রয়েছে: ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘টগর’। পাশাপাশি প্রদর্শিত হবে টম ক্রুজ অভিনীত হলিউড সিনেমা ‘Mission Impossible: Final Reckoning’ এবং ডিজনির প্রযোজনায় নির্মিত ‘Lilo & Stitch’।

ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে মোট ৬৬টি শো প্রদর্শিত হবে, যার মধ্যে ৬১টিই বাংলা সিনেমার জন্য নির্ধারিত। শোয়ের সংখ্যার দিক থেকেও এগিয়ে আছে ‘তাণ্ডব’। ঈদের দিনই এটি প্রদর্শিত হবে ৭টি শাখায় সর্বমোট ২৮টি শো-তে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান।

‘তাণ্ডব’-এর পর সর্বোচ্চ শো পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’, যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম। এই ছবিটি ঈদের দিন ১২টি শোতে প্রদর্শিত হবে। এরপর রয়েছে তানিম নূরের পরিচালনায় চরকি প্রযোজিত তারকাবহুল সিনেমা ‘উৎসব’, যা পাবে ৯টি শো।

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’ এবং পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘টগর’—এই দুটি সিনেমা পাবে সমান ৬টি করে শো। সবমিলিয়ে এবারের ঈদেও বাংলা সিনেমার জয়জয়কার বলা চলে।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.